আন্তর্জাতিক

ইয়েমেনে বিমানবন্দরে হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান ইয়েমেনের বিমানবন্দরে অবতরণের পরপরই গোলাগুলির মুখে পড়ে। সেখানে রকেট হামলাও করা হয়।

এই ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী। খবর আল জাজিরার। অবশ্য এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই হামলায় সরকারি বিমানের কোনো ক্ষতি হয়নি এবং সরকারি কর্মকর্তাদের কেউ হতাহত হয়নি।

ইয়েমেনের নতুন সরকার বুধবার দেশে ফিরে এই হামলার শিকার হয়। দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিকসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে নামতেই ব্যাপক গোলাগুলি ও একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই নতুন মন্ত্রীদের প্রেসিডেন্সিয়াল ভবনে সরিয়ে নেওয়া হয়।

গত ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা