আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, ১৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রক্তের দাগ না শুকাতেই আবারো শক্তিশালী বিস্ফোরণে প্রাণ ঝরল আফগানিস্তানে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বিস্ফোরকবাহী মোটরসাইকেল নিয়ে হামলা চালানো হয়।

তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, রিকশায় পেতে রাখা দুর্বৃত্তদের বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে বিবিসির খবরে এসেছে, শিশুরা পরিত্যক্ত একটি বোমা কুড়িয়ে এক বিক্রেতার কাছে নেয়ার সময় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ। এতে ঘটনাস্থলেই ১৫ শিশু প্রাণ হারায়। আশপাশে থাকা আরো ২০ জন আহত হন।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে একটি বার্তা পাঠিয়ে দাবি করেন, ওই অঞ্চলে একটি অপরিশোধিত বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। শিশুরা বিক্রেতার কাছে বোমাটি নেয়ার পথেই দুর্ঘটনা ঘটে বলে জানান এই মুখপাত্র।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই বিস্ফোরণ ঘটে।

এখন পর্যন্ত প্রকৃত কারণ বের করতে পারেনি নিরাপত্তা বাহিনী। চারদিকে তল্লাশি চালানো হচ্ছে। হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাযাদা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হামলায় আফগানিস্তানে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা