নেভাডায় জিতলেই প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

নেভাডায় জিতলেই প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন ক্রমেই বাস্তবে রূপ নিচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন।

এখন কথা একটাই কোথায় পাবেন এই ছয় ইলেকটোরাল ভোট! সবার জবাব- নেভাডায়! সেখানে জিতলেই ছয়টি ইলেকটোরাল ভোট যুক্ত হবে বাইডেনের পাল্লায়। তাহলেই তিনি পৌঁছে যাবেন স্বপ্নের হোয়াইট হাউসে!

নেভাডা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্পও। রাজ্যটিতে এ পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। অর্থাৎ মাত্র ০ দশমিক ৬ শতাংশ ভোটে পিছিয়ে ট্রাম্প। আরও পরিস্কার করলে দাঁড়ায়- ট্রাম্পের চেয়ে মাত্র ৭ হাজার ৬৪৭ ভোটে এগিয়ে আছেন বাইডেন। অথচ এ রাজ্যে এখনও ভোট গণনার বাকি প্রায় ৩ লাখ ৯৮ হাজার। ফলে যেকোন সময় বাইডেনকে টপকে যেতে পারেন ট্রাম্প।

মিশিগান ও উইসকনসিন বাইডেনের সুইং বা দোদুল্যমান বলে পরিচিত মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন জো বাইডেন। ফলে দুই রাজ্যের ২৬টি ইলেকটোরাল ভোট যুক্ত হয়েছে বাইডেনের বাক্সে। এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প সেই ২১৪টি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই দেশের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা