ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও আরও দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কোয়েটা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে সোরাঞ্জ এলাকার একটি বেসরকারি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। মিথেন গ্যাসের বিস্ফোরণের পর খনির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং খনির একটি অংশ ধসে যায়। বিস্ফোরণের প্রভাব পাশের আরেকটি কয়লাখনিতেও পড়ে।

বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মোহাম্মদ আতিফ জানান, দুর্ঘটনার সময় দুটি খনিতে মোট ৩৪ জন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে এবং আটকে পড়া বাকি দুই শ্রমিককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা জানান, প্রথম খনিতে প্রায় ৪ হাজার ফুট গভীরে ২৪ জন শ্রমিক কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং খনির ভেতরের কাঠামোর কিছু অংশ ধসে পড়ে।

এদিকে পাশের ক্ষতিগ্রস্ত খনিতে তখন আরও ১২ জন শ্রমিক কর্মরত ছিলেন। উদ্ধারকর্মী ও খনি প্রকৌশলীরা বিকল্প পথ তৈরি করে সেখানে প্রবেশের চেষ্টা করলেও খনির ভেতরে বিপুল পরিমাণ মিথেন গ্যাস ও আগুন থাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে আটকে পড়াদের কাছে পৌঁছানো এবং মরদেহ উদ্ধার করাও কঠিন হয়ে পড়ে।

দুর্ঘটনার পর বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক প্রাদেশিকমন্ত্রী মির শোয়েব নওশেরওয়ানি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি এবং আহতদের ৩ লাখ পাকিস্তানি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুনে কোয়েটা বিভাগের খানুজাই এলাকায় খনিতে ব্যবহৃত বিস্ফোরক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে তিনজন আহত হয়েছিলেন। এছাড়া এপ্রিল মাসে বোলান জেলার একটি কয়লাখনির দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা