সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন থেকে স্বস্তি মিলতে যাচ্ছে গাজাবাসীর।

আরও পড়ুন : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি জানান, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এ ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার এ সময়সীমা তিনি জানান।

আরও পড়ুন : ইস্তাম্বুলে মদপানে ১১ জনের মৃত্যু

এর আগে কাতারের প্রধানমন্ত্রী আলোচনাস্থলে হামাস এবং ইসরায়েলের আলোচকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সামনে কথা বলেন।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, চুক্তি কার্যকর করা নিয়ে উভয়পক্ষের সঙ্গে এখনো আলোচনা চলছে।

এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি মার্কিন কূটনীতির সাফল্য। যদিও এর আগেই এ চুক্তির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা