সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফ্রান্সে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে অলিম্পিক আসরের উদ্বোধন অনুষ্ঠানের আগে ভয়াবহ হামলা ঘটেছে দেশটির রেল নেটওয়ার্কে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উচ্চগতির ট্রেন ও রেল লাইনগুলোর।

আরও পড়ুন : ইয়েমেনে নৌকাডুবি

ফ্রান্সের রাষ্ট্রায়ত্ব রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষ সংস্থা এসএনসিএফের কর্মকর্তারা জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেল গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তাদের মূল লক্ষ্য ছিল উচ্চগতির ট্রেনগুলো।

“বিভিন্ন স্থানে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, অনেক জায়গায় ট্রেনের বগি ও স্টেশনে আগুন দেওয়া হয়েছে। এক কথায়, ফ্রান্সের পুরো রেল নেটওয়ার্ক লণ্ডভণ্ড করে ফেলেছে হামলাকারীরা,” রয়টার্সকে বলেন এসএনসিফের এক কর্মকর্তা।

আরও পড়ুন : ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ৩০

এএসএনসিফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “সিএনএসএফ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। গত (বৃহস্পতিবার) রাতে আটলান্টিক, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের লাইনের অনেকগুলো রেলগাড়ি ও স্টেশনে আগুন দিয়েছে দুবৃত্তরা, অনেক জায়গায় রেল লাইন উপড়ে ফেলা হয়েছে।”

“আমাদের মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এতে কিছু সময় ব্যয় হবে। যাত্রী সাধারণকে ধৈর্য্য ধারণের জন্য অনুরোধ করা হচ্ছে।”

আরও পড়ুন : টাইফুনের আঘাতে ডুবে গেল জাহাজ

ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, হামলার ধরন ও আলামত দেখে তারা ধারণা করছেন— এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত সহিংসতা। অলিম্পিকের আসরকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা চালানো হয়েছে বলে মনে করছেন তারা।

প্রসঙ্গত, বৈশ্বিক অলিম্পিক আসর উপলক্ষে রাজধানী প্যারিসে নজিরবিহীন নিরাপত্তা জারি করেছে ফ্রান্স। সরকারের নির্দেশনা অনুযায়ী, ৪৫ হাজারেরও বেশি পুলিশ, ১০ হাজারেরও বেশি সেনা সদস্য এবং বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার অন্তত ২ হাজার কর্মী অলিম্পিক আসরের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা