সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইয়েমেনে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে এবং এতে ৪৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর মাত্র ৪ জনের খোঁজ পাওয়া গেছে এবং বাকিরা নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ৩০

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছেন, ইয়েমেনে অন্তত ৪৫ অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবির পর মাত্র ৪ জনকে জীবিত পাওয়া গেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে।

জাতিসংঘের এই সংস্থাটি এই ঘটনার আর কোনও বিবরণ দেয়নি। তবে তারা বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সাথে কাজ করছে তারা। সংস্থাটি আরও বলেছে, নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপদজ্জনক যাত্রার বিষয়টি তুলে ধরেছে।

উল্লেখ্য, এর আগে গত মাসে, ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে অন্তত ৫৬ সোমালি এবং ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু এবং আরও ১৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন ৩১ জন নারী ও ৬ শিশু।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা