স্বাস্থ্য

তিন কোটি ৬২ লাখ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মোট তিন কোটি ৬২ লাখ ৪২ হাজার ৪১৫ ডোজ কোভিড-১৯ টিকা প্রয়োগ হয়েছে। দুই কোটি ১৮ লাখ ৫১ হাজার ৪৫৮ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। এক কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৯৫৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ডোজ নেওয়া এক কোটি ২৩ লাখ ৭০ হাজার ৭২৫ পুরুষ এবং ৯৪ লাখ ৮০ হাজার ৭৩৩ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৮৩ লাখ ৫০ হাজার ৪৮৫ পুরুষ এবং ৬০ লাখ ৪০ হাজার ৪৭২ নারী।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ২৪ লাখ ১৩ হাজার ৫৪২ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ ৩১১ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা এক কোটি ৮৮ লাখ ৪ হাজার ৮৫৬ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৪৯ লাখ ২৩ হাজার ৭০৬ ডোজ প্রয়োগ হয়েছে।

স্বাস্থ্য জানায়, এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন চার কোটি ২০ লাখ ৬০ হাজার ৩৭৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা