স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ৫

চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে একদিনে আরও ৫ জন মারা গেছেন। এ সময়ে ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং শনাক্তের হার ১০ দশমিক ৫৪ শতাংশ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় বুধবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় করোনায় দুইজন মারা যান এবয় ২০৫ জন শনাক্ত হন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৪৫ জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে। আক্রান্তদের ১০৬ জন চট্টগ্রাম নগরীর। বাকিরা নগরীর বাইরে বিভিন্ন উপজেলার। এগুলো হলো- সাতকানিয়ায় ১, আনোয়ারায় ১, বাঁশখালী ১, চন্দনাইশের ২, বোয়ালখালীতে ১, সীতাকুণ্ডে ৩, রাউজানে ১, হাটহাজারীতে ২৪ ও সন্দ্বীপে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে মোট ৯৯ হাজার ৪৮৬ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭২ হাজার ৩৩৪ জন নগরীর। বিভিন্ন উপজেলার ২৭ হাজার ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের ১ জন নগরীর। বাকি ৪ জন উপজেলার। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৩২ জন মারা গেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা