স্বাস্থ্য

দেশে যে কোনো সময় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশেই করোনা করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমে গিয়ে পরে আবারও বেড়েছে। এ অবস্থা আমাদের দেশের ক্ষেত্রেও ঘটতে পারে। বিশেষজ্ঞরা এমনটিই মনে করছেন। যদিও দেশে পরীক্ষা বিবেচনায় ক্রমেই সংক্রমণ কমছে। আশা করা যাচ্ছে শিগগিরই এ হার বিপৎসীমার (৫ শতাংশ) নিচে নেমে আসবে।

করোনা সংক্রমণের হার কমার বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৮ জানুয়ারি) সংশ্লিষ্টরা এ আশঙ্কার কথা ব্যক্ত করেন।

বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশেই করোনা সংক্রমণের হার কমে গিয়ে আবার বেড়েছে। বাংলাদেশেও এমনটা হতে পারে। তাই আমাদের করোনা ভাইরাস বিষয়ে অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই, বরং আমাদের আরও বেশি সচেতন এবং সতর্কতার উপর জোর দেওয়া উচিত।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বর্তমান উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন এ বিষয়ে বলেন, আমরা আশা করতে পারি শিগগিরই করোনা ভাইরাসের সংক্রমণ বিপৎসীমার নিচে চলে আসবে। তবে আবারও বেড়ে যেতে পারে। পৃথিবীর অন্য দেশেও এটা হয়েছে। যখন করোনা ভাইরাসের সংক্রমণ কমে যায়, তখন মানুষ অসতর্ক হয়ে যায়, ফলে সংক্রমণ পুনরায় বেড়ে যায়। আমরা এমনিতেই অসতর্ক, তাই দেশে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়ায় প্রথম দিকে সংক্রমণ কমে গিয়েছিল, জাপানে সংক্রমণ ছিলই না, কিন্তু এখন জাপানে সংক্রমণ বেড়েছে। যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে করোনা ভাইরাস পুরোপুরি বিদায় না হবে, ততদিন সংক্রমণের আশঙ্কা থাকবেই।

করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেশি বেশি পরীক্ষা করতে হবে। যারা শনাক্ত হবে, তাদের আইসোলেটেড করতে হবে। তাদের সঙ্গে থাকা লোকদের রাখতে হবে কোয়ারেন্টিনে। মহামারি বিদায় না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে অবশ্যই করোনার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

শুক্রবার থেকে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিন ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা