ফিচার

এক নজরে ২০ জুন: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়গুলো

সান নিউজ ডেস্ক

ইতিহাস কেবল অতীতের ঘটনাপঞ্জি নয়; এটি আমাদের চিন্তা, চেতনা ও প্রেরণার এক অনন্ত উৎস। যুগে যুগে বিশ্বের নানা প্রান্তে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা, জ্ঞানী-গুণীদের অবদান এবং স্মরণীয় অর্জন মানবসভ্যতার পথচলাকে করেছে সমৃদ্ধ। আজ শনিবার, ২০ জুন ২০২৬। বছরের এই দিনে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি, আবার অনেক গুণীজন পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন। পাশাপাশি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা।

এক নজরে দেখে নেওয়া যাক ২০ জুনের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম-মৃত্যুদিন এবং আজকের দিনের বিশেষ কিছু তথ্য।

ঘটনাবলিঃ

৬৩৮ - মসজিদ-এ নববীর প্রথম সম্প্রসারণ।
১৭০২ - মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।
১৭৫৬ - অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।
১৭৫৬ - নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে
১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়।
১৭৫৬ - ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।
১৮৩৭ - রানি ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।
১৮৫৮ - গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাহি বিদ্রোহের অবসান ঘটে।
১৮৭৫ - জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।
১৯১২ - পোলান্ডের বিজ্ঞানী ড. কাসিমির ফুনক প্রথম ভিটামিন আবিষ্কার করতে সক্ষম হন।
১৯৪৭ - বঙ্গ আইন সভায় বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়।
১৯৭৬ - ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছিল চেকোস্লোভিয়া।
১৯৮১ - ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও মুজাহিদ কমান্ডার ড. মোস্তফা চামরান আগ্রাসী ইরাকি সেনাদের সঙ্গে যুদ্ধে মৃত্যুবরণ করেন।
১৯৯০ - ইরানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিতি গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি ইরানি প্রাণ হারান।
১৯৯১ - জার্মানির আইনসভায় রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরের ভোটগ্রহণ করা হয়।
১৯৯১ - পাকিস্তানি তরুণ প্রকৌশলী শাকিল হানাফি পৃথিবীতে সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন করেন।

জন্ম
১৮৬০ - জ্যাক ওরেল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অস্ট্রেলীয় রুলস ফুটবলার।
১৮৬১ - ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নবিদ।
১৯০৯ - লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার।
১৯১১ - সুফিয়া কামাল, বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
১৯১৭ - হেলেনা রাসিওয়া, পোলিশ গণিতবিদ।
১৯২৩ - প্রথিতযশা ভারতীয় বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষ।
১৯২৮ - মার্টিন ল্যান্ডাউ, একজন মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।
১৯২৯ - অ্যান ওয়েয়ালে, ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৯৩১ - অলিম্পিয়া ডুকাকিস, গ্রিক মার্কিন অভিনেত্রী।
১৯৩৩ - ড্যানি আয়েলো, মার্কিন অভিনেতা।
১৯৩৯ - রমাকান্ত দেসাই, ভারতীয় ক্রিকেটার।
১৯৪৯ - লিওনেল রিচি, খ্যাতনামা মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, রেকর্ড প্রযোজক এবং অভিনেতা।
১৯৫০ - নুরি আল-মালিকি, ইরাকি রাজনীতিবিদ ও ৭৬তম প্রধানমন্ত্রী।
১৯৫৪ - অ্যালান ল্যাম্ব, দক্ষিণ আফ্রিকা-ইংলিশ ক্রিকেটার।
১৯৬৭ - নিকোল কিডম্যান, অস্ট্রেলীয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও গায়িকা।
১৯৬৯ - পাওলো বেন্ট, পর্তুগিজ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৭১ - জোশ লুকাস, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
১৯৭২ - ভারতীয় অভিনেতা রাহুল খান্না।
১৯৭৮ - ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ইংলিশ ফুটবলার।
১৯৮৭ - আসমির বেগভিক, বসনীয় ফুটবলার।
১৯৮৯ - হাভিয়ের পাস্তোরে, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৯১ - কালিদু কুলিবালি, সেনেগালিজ ফুটবলার।

মৃত্যু
১৬৬০ - বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো লন্ডন।
১৮২০ - ম্যানুয়েল বেলগ্রানো, আর্জেন্টিনার অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
১৮৭০ - জুল ডি গনকউরট, ফরাসি লেখক।
১৮৮৫ - সংস্কৃত ভাষার সুপণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।
১৯০৬ - জন ক্লেটন অ্যাডামস, ইংরেজ চিত্রশিল্পী।
১৯৪৩ - দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।
১৯৫০ - অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার কদ জেনিংস।
১৯৫৮ - কার্ট আল্ডের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৬৬ - জর্জ ল্যমেত্র্‌, বিখ্যাত বেলজীয় বিশ্বতত্ত্ববিদ।
১৯৮৭ - প্রাণিতত্ত্ববিদ ও পক্ষীবিশারদ সালিম আলি।
১৯৯৯ - ক্লিফটন ফাডিমান, মার্কিন লেখক।
২০০০ - চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত ভারতীয় পদার্থবিজ্ঞানী। বসন্ত চৌধুরী, বাঙালি যুক্তিবাদী সুপণ্ডিত চলচ্চিত্রাভিনেতা।
২০০৫ - জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
২০১০ - রবার্টো রসাটো, ইতালীয় ফুটবলার।
২০১৩ - জন ডেভিড উইলসন, ইংরেজ অ্যানিমেটোর ও প্রযোজক।
২০২০ - কামাল লোহানী, বাংলাদেশি সাংবাদিক ও সাহিত্যজন, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে চুক্তির সম্ভাবনার...

লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জা...

ব্রাজিল রাষ্ট্রদূতের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভ...

ডিসেম্বরের পরই অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন নেইমার

ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলিয়ান ত...

‘দেশু’ জুটির বিশেষ বার্তা

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও ভক্তদের আবেগে ভাসালেন। বহু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা