ছবি : সংগৃহিত
পরিবেশ

শিয়ালের মাংস বিক্রির ঘোষণা, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি : ফেসবুকে শিয়ালের মাংস বিক্রি করার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরে বাবুল হোসেন (৩০) নামের এক যুবক।

আরও পড়ুন : বিষ প্রয়োগে শতাধিক কবুতর হত্যার অভিযোগ!

ক্রেতা সেজে জীবিত শিয়ালসহ ওই যুবককে আটক করেন উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত ৭ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

গতকাল মঙ্গলবার (২ মে) রাত ৯ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা।

আরও পড়ুন : কমতে পারে তাপমাত্রা

দণ্ডপ্রাপ্ত বাবুল হোসেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আকরাম উদ্দিন এলাকার মো. বাহারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক আইডিতে শিয়ালের মাংস বিক্রি হবে বলে স্টাটাস দেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল হোসেন। এতে তিনি যোগাযোগ করার জন্য একটু মুঠোফোন নম্বর যুক্ত করে দেন।

আরও পড়ুন : ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা

বিষয়টি উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নজরে আসলে তিনি মুঠোফোন নম্বরে কল দিয়ে ক্রেতা সেজে বাবুল হোসেনকে শিয়ালসহ আটক করেন।

তারপর উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে সাত হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন : ট্রলারডুবিতে মৃত ১, বরসহ নিখোঁজ ৪

উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই বাবুলকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা শিয়াল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। যা আগামীকাল অবমুক্ত করা হবে।

আরও পড়ুন : গাজীপুরে জেব্রার পালে নতুন শাবক

এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ চরজব্বর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা