কঙ্গনা রানাওয়াত
বিনোদন

ক্ষমা চাইলেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুক্রবার (৪ ডিসেম্বর) চন্ডীগড় যাচ্ছিলেন অভিনেতা কঙ্গনা রানাওয়াত। শ্রী কিরাতপুর সাহিবের অন্তর্গত বুঙ্গা সাহিবে তার গাড়ি বহর ঘিরে আন্দোলন করেন সেই অঞ্চলের কৃষকরা। এ সময় অভিনেতাকে ক্ষমা চাইতে বলেন তারা (কৃষকরা)।

অবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান কঙ্গনা। ক্ষমা চাওয়ার পরই বিক্ষোভ তুলে নেওয়া হয়। এরপর নিজের গন্তব্য চন্ডীগড়ে রওনা দেন অভিনেতা।

বেশ কয়েকদিন ধরেই কৃষি আন্দোলন নিয়ে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্যে এই বিতর্কের সূত্রপাত করেন অভিনেতা নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান তিনি। এবার চন্ডীগড় যাওয়ার পথে তার গাড়ি বহর ঘিরে বিক্ষোভ করেছেন কৃষকরা।

কৃষি আইন প্রত্যাহারের পর গত ২০ নভেম্বর ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াত শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য করেন। তাতেই চটেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। এমনকি তার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা