বিনোদন

এবার প্রযোজক নজরুলের বাসায় র‌্যাব

বিনোদন প্রতিবেদক : এবার আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‌্যাব বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় ওই অভিযানে যায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।

এর আগে বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিপুল পরিমাণ মদ, ভয়ংকর মাদক এলএসডি ও আইস জব্দ করে এলিট ফোর্সটি। পরে পরীমনিকে আটক করে নিয়ে যায় র‌্যাব সদর দফতরে।

পরীমনির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরীমনি।

গত রবিবার (১ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মডেল পিয়াসা ও মৌ আক্তারের বাসায় অভিযান চালায়। সেসময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সিসা সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া তাদের প্রধান সমন্বয় শরিফুল হাসান মিশু ও তার সহযোগী মাসুদুল ইসলাম জিসানকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি, অস্ত্র-গুলি এবং ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা