বিনোদন

নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি

বিনোদন : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত দু'দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, ‘গত দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর, কোনরকম ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকি‌ৎসায় সাড়া দিচ্ছেন'।

নাসিরউদ্দিন শাহ তার প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। ভারত সরকারের কাছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা