বিনোদন

পরিচালকের সঙ্গে এ কি করলেন আনু!

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী আনু এমানুয়েল। পরিচালক এ এম জ্যোতি কৃষ্ণের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। ‘অক্সিজেন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন আনু ও জ্যোতি কৃষ্ণ। ২০১৭ সালে মুক্তি পায় সিনেমাটি। একটি সূত্র জানিয়েছে, তারা গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।

২০১১ সালে ভারতের মালায়ালাম ভাষার ‘স্বপ্না সঞ্চারি’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। ২০১৬ সালে মালায়ালাম ভাষার ‘অ্যাকশন হিরো বিজু’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর ‘মজনু’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এছাড়া এই ইন্ডাস্ট্রির ‘কিট্টি উনাড়ু জাগ্রত’, ‘অগ্ন্যতাবাসী’ প্রভৃতি সিনেমায় দেখা যায় তাকে।

২০১৭ সালে ‘থুপারিবালান’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন আনু। সর্বশেষ তামিল ভাষার ‘আল্লুড়ু আদুর্স’ সিনেমায় দেখা গেছে তাকে। তার পরবর্তী সিনেমা ‘মহা সমুদ্রম’। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করছেন-ে স্বরানন্দ, সিদ্ধার্থ প্রমুখ।

অন্যদিকে, প্রযোজক এএম রত্নমের ছেলে জ্যোতি কৃষ্ণ। ‘ইনাক্কু ২০ উনাক্কু ১৮’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। ‘অক্সিজেন’ ছাড়াও ‘ওহ লা লা লা’, ‘কেদি’ সিনেমা পরিচালনা করেন তিনি।

তবে প্রেমের গুঞ্জন নিয়ে জ্যোতি কৃষ্ণ ও আনু এমানুয়েল কেউ-ই এখনো কোনো মন্তব্য করেননি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা