ছবি: সংগৃহিত
বিনোদন

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

বিনোদন ডেস্ক

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হুট করে ভেন্যু পরিবর্তন, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং বিদেশি শিল্পীদের ঝুঁকিতে ফেলার অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়।

শর্ত ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৬ জুলাই মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়, যা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তিনি।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজধানীর খিলক্ষেতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে গত ২৪ জুলাই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হলেও আয়োজক প্রতিষ্ঠানটি পূর্বানুমোদন ছাড়াই নিজে থেকে ভেন্যু পরিবর্তন করে। এতে আয়োজন ঘিরে ব্যাপক অরাজকতা তৈরি হয়, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা বাড়ায় এবং অব্যবস্থাপনার কারণে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে।

ন্যূনতম নাগরিক সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য এনএসআই, পুলিশের বিশেষ শাখা, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

মুন্সীগঞ্জে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের খাতা শূন্য, ১৩ পরীক্ষার্থীর সবাই ফেল

মুন্সীগঞ্জে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এ...

ফুলবাড়ী শ্রম কল্যাণ অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভা...

বিএনপির কাছে সবাই নিরাপদ, তবে অন্যায়কারী দলের কেউই ছাড় পাবে না

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোল...

খান ইউনিসের আশ্রয়শিবিরে আগুনে পুড়ে দুই ফুটফুটে শিশুর করুণ মৃত্যু

প্রলয়ঙ্করী সংঘাত ও চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া অবরুদ্ধ ফিলিস্তিনের গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা