সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী 

বিনোদন ডেস্ক: ২০২৪ কে বিদায় জানানোর আগেই বিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। পারিবারিক আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

আরও পড়ুন: আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে

শুক্রবার (২৭ ডিসেম্বর) গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। ফেসবুক এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী-সালমান দু’জনেই।

প্রিয়ন্তী জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান। সালমানের প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর সবকিছুই পারিবারিকভাবে আগিয়েছে। শুধু অপেক্ষাটা ছিল বিয়ের। সেটাই বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হলো।

প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এরপর ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা