অপরাধ

সাড়ে পাঁচ কোটি টাকার স্বর্ণসহ প্রহরী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণের বার নিয়ে বের হওয়ার সময় সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরী আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা বলে জানা গেছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমান বন্দর শাখা তাকে আটক করে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ। তিনি বলেন, এয়ারপোর্ট থেকে অবৈধ স্বর্ণের চালান বের হবে বলে একটি গোপন সংবাদ ছিল। বেলাল উদ্দিন টার্মিনাল থেকে বের হতে গেলে তার দেহ তল্লাশি করে স্বর্ণ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বেলাল এখনও স্বীকার করেনি স্বর্ণগুলো কোথায় থেকে এসেছে। স্বর্ণ তিনি টয়লেটে পেয়েছেন বলে দাবি করছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সুলতান মাহমুদ বলেন, স্বর্ণগুলো কোন ফ্লাইটে এসেছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কট থেকে দুটি ফ্লাইট ও দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

শুক্রবার থেকে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিন ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশে...

দেশের ১১ জেলায় তাপপ্রবাহ, অব্যাহত থাকবে কয়েকদিন

ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের ১১টি জেলায় মৃদু তাপপ্...

মাদ্রাসায় শিশুর আত্মহত্যা: বলাৎকারের অভিযোগে ছাত্র গ্রেপ্তার

ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা