সংগৃহীত
সারাদেশ

ছদ্মবেশে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসমি আব্দুল হক ওরফে কাদের (৫৬) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন: ভোলায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা দায়ের

রোববার (২৪ মার্চ) ভোর রাতের দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের স্কোয়াড কমান্ডর এএসপি মো.গোলাম মোশের্দ।

আরও পড়ুন: লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি আব্দুল হক ওরফে কাদের ও তার বাবা ছেরাজল হক মিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম রুহুল (৩৫) কে হত্যা করে। পরে এ ঘটনায় কবিরহাট থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নং-৫। কবিরহাট থানার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় আসামিদের অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল হক কাদের কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা