ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: গাছ থেকে বরই পারার সময় পানিতে ডুবে মোহাম্মদ রাজু (১২) ও কাউসার আলী (৭) নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রাক উল্টে যুবক নিহত

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজু চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও কাওসার ইদ্রিস আলীর ছেলে। তারা ২ জন সম্পর্কে চাচাতো ভাই।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ২ টার দিকে কাওসার বাড়ির পাশে বরই গাছে বরই পাড়তে গিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় চাচাত ভাই রাজু তাকে উদ্ধার করতে পুকুরের পানিতে লাফ দেয়। পুকুরে পানি বেশি থাকায় তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: বয়লার বিস্ফোরণে নিহত ২

প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানিতে তল্লাসী চালায়। তাদের ২ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা