ছবি: সংগৃহীত
সারাদেশ

চেয়ারম্যানের কিল-ঘুষিতে আহত দিনমজুর 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় টিসিবির পণ্য নিতে গিয়ে ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের কিল-ঘুষিতে মোজাহিদুল ইসলাম (৫২) নামে এক দিনমজুর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সুন্দরবনে গাছের সংখ্যা জানতে জরিপ শুরু

মঙ্গলবার (১৯ মার্চ) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

মোজাহিদুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে মোজাহিদুল তার স্ত্রী রুমা বেগমের নামে টিসিবির একটি কার্ড নিয়ে পণ্য ক্রয় করতে গিয়েছিলেন। সেখানে তাকেসহ অন্যদের অপেক্ষা করতে বলা হয়।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

এ সময় পণ্য না পেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হৈ চৈ করতে থাকেন কার্ডধারীরা। সংবাদ পেয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন ঘটনাস্থলে আসেন।

পরে দিনমজুর মোজাহিদুলকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বলেন। তারপরও বের না হলে মোজাহিদুল ইসলামকে কিল-ঘুষি মারেন তিনি। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করে মোজাহিদুল ইসলাম।

এ বিষয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাব্বির হোসেন বলেন, মারপিটের ঘটনা ঘটেনি। শুধু তর্ক-বিতর্ক হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, এ ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা