সংগৃহীত
সারাদেশ

টঙ্গীতে ভবনে আগুন, দগ্ধ ৬

জেলা প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : ভাসানচরে বিস্ফোরনে নিহত বেড়ে ৪

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মরিয়ম ম্যানশন নামের ৭ তলা ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা বলেন, টঙ্গী বাজার এলাকার ওই ভবনের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের শাখা রয়েছে। ভবনের বাকি অংশ স্থানীয় ব্যবসায়ীরা গুদাম হিসেবে ব্যবহার করেন।

আরও পড়ুন : নসিমন-বাইক সংঘর্ষে নিহত ২

জানা যায়, ভোরবেলা চতুর্থ তলায় আগুন দেখতে পেয়ে ভবনের লোকজন ও এলাকাবাসী তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সিলেটে পরিবহন ধর্মঘট

তিনি জানান, শুরুতে তাদের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিন তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ দিকে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা