সংগৃহীত
সারাদেশ

সিলেটে পরিবহন ধর্মঘট

জেলা প্রতিবেদক : সিলেটে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা।

আরও পড়ুন : টাঙ্গাইলে কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৫ দফা দাবি নিয়ে বুধবার ভোর থেকে সিলেটের পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন। প্রয়োজনে পুরো সিলেট বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারীও দেন তিনি।

আরও পড়ুন : ট্রাকচাপায় নারীর মৃত্যু

প্রসঙ্গত, সিলেটে প্রতি মাসের ১৮ থেকে ২০ দিনের মাথায়ই পেট্রোল পাম্পগুলোতে অনুমোদিত লোড শেষ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সিএনজিচালিত যানবাহনের চালকদের। গত ২৫ ফেব্রুয়ারি (রোববার) নগরীর কোর্ট পয়েন্টে সিএনজি চালিত সব যানবাহনের সিএনজি লোডিংয়ে সকল সংকট ও প্রতিবন্ধকতা নিরসনে মানববন্ধন করে পরিবহন শ্রমিকরা।

সংকট নিরসনের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের অবহিত করার পরও সমাধান হচ্ছে না দীর্ঘ সময় ধরেই। ২৭ ফেব্রুয়ারির মধ্যে গ্যাসের লোড বৃদ্ধি করতে হবে এবং সকল সংকট নিরসন করতে হবে। অন্যথায়, বুধবার ভোর থেকে সিলেটের সকল পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন বলে জানান শ্রমিক নেতারা।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা