ছবি: সংগৃহীত
সারাদেশ

হিলি বন্দরে আলুর দাম কমলো

জেলা প্রতিনিধি: আলু আমদানির খবরে দিনাজপুরের হিলি বন্দর বাজারে দেশি আলুর দাম কমেছে। প্রকারভেদে খুচরা ৩০-৩৫ টাকা এবং পাইকারিতে ২৫-৩০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। দাম হঠাৎ কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

আরও পড়ুন: বাণিজ্য প্রতিমন্ত্রীকে এইউএএবি’র সংবর্ধনা

শনিবার (৩ জানুয়ারি) সকালে সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, গত ৩ দিন আগে যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা কেজি দরে, আজ তা বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৩-২৫ টাকা দরে।

এর আগে দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আমদানির খবরে হিলি বাজারে পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা। বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, আজ আলুর দাম অনেকটা কম। কয়েকদিন আগেও ৩৫-৪০ কেজি দরে আলু কিনলাম। আজ ২৫ টাকা কেজি দরে কিনেছি।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল খালেক জানান, গত ২ দিন ধরে আলুর দাম কমে গেছে। দেশি আলুর আমদানি বৃদ্ধি পেয়েছে। শুনছি ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হবে। তাই আলুর দাম কমের দিকে। আগামীতে আলুর দাম আরও কমবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা