ছবি: সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. তানজিম হোসেন (২২) নামের এক বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় নিহত ২

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিম ওই এলাকার মাহবুব আলমের ছেলে। সে জন্ম থেকে বাকপ্রতিবন্ধী।

জানা যায়, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল তানজিম। এ সময় ঘরে সকালের নাস্তা তৈরি করছিলেন তার মা। নাস্তা তৈরি শেষে তানজিমকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন মা।

আরও পড়ুন: বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরে তানজিমকে ভাসতে দেখে তিনি চিৎকার দেন। পরে আশেপাশের লোকজন এসে তানজিমকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেন। চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

কোনো অভিযোগ না থাকায় ওই প্রতিবন্ধী তরুণের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা