সংগৃহীত
সারাদেশ

ট্রেন দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খান নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মাদবরচর আর এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সে।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামের হিরণ খানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাঁচ্চরে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম। এই সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: স্বাস্থ্যসেবিকার গলাকাটা লাশ উদ্ধার

স্থানীয়রা আরও বলেন, দুর্ঘটনার শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হওয়ায় প্রচুর রক্তক্ষরণেই ইব্রাহিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এসকে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা