সারাদেশ

ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চুরির অপবাদে কিশোরকে মারধর

শনিবার ( ১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক জানান, শনিবার সকালে বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এসময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পরে। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : সোমবার খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা