সারাদেশ

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

নিহত মুন্নি আক্তার (২২) সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। পরে নিহত মুন্নির লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : নদীতে আটকে পড়া ১৮ নাবিক উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আমির হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। আমির হোসেন পেশায় একজন দর্জি। তিনি স্থানীয় ফরায়েজি বাজারে দোকান করেন। পারিবারিক নানা বিষয় নিয়ে কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কলহ চলছিল। রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে মুন্নি বিষ পান করেছেন বলে স্বামী দাবি করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা