সংগৃহীত
সারাদেশ

টঙ্গীবাড়িতে ভুল দন্ত চিকিৎসা

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক রোগাক্রান্ত বৃদ্ধের ভাল দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ডেন্টাল এর বিরুদ্ধে। পরে এ ঘটনায় বৃদ্ধার স্বজনরা প্রতিবাদ করায় ভুক্তভোগী রোগীর ছেলেকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় বৃদ্ধার ছেলে আনিসুর রহমান বাদী হয়ে শনিবার (৭ অক্টোবর) টঙ্গীবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনা মানেই উন্নয়ন

জানা গেছে, উপজেলা আউটসাহী ইউনিয়নের সুবচনী গ্রামের মৃত আব্দুল হক বেপারীর স্ত্রী রুমিয়া বেগম (৭৫) দীর্ঘদিন যাবত দাতের রোগে ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তাকে উপজেলার বেতকা চৌরাস্তার মারুফ ডেন্টাল কেয়ারে নিয়ে যান ওই বৃদ্ধার মেয়ে ও মেয়ের জামাতা। ওই ডেন্টালের ডাক্তার পরীক্ষা শেষে ওই বৃদ্ধাকে জানায় তার একটি দাঁত ফেলে দিতে হবে।

দাঁত ফেলার বিষয় বৃদ্ধ আপত্তি জানালে তাকে বুঝিয়ে রাজি করে ডাক্তার। এরপর বৃদ্ধ যে দাঁত শনাক্ত করে সেই দাঁত না ফেলে অন্য আরেকটি ভালো দাঁত ফেলে দেয়। পরে বৃদ্ধা বাড়িতে আসার পর তার দাঁতের সমস্যা আগের মতো ব্যথা অনুভব করলে তিনি মারুফা ডেন্টাল কেয়ারে ফোন দেন। ফোন রিসিভ না করায় দুদিন পরে সে বৃদ্ধ আবার সেখানে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন। পরে তাকে আবার নতুন করে ওষুধ লিখে দেয় ডাক্তার।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

কিন্তু এক সপ্তাহ পরেও ব্যথা না কমায়, ওই বৃদ্ধার ছেলে আনিসুর রহমান গত ৪ অক্টোবর সন্ধ্যায় মারুফা ডেন্টাল কেয়ারে যান এবং ডেন্টিস্ট এমজি মোস্তফা মারুফের সাথে তার মায়ের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক চিকিৎসা দিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে আনিসুর রহমান বলেন, আমার মায়ের এক দাঁতের পরিবর্তে অন্য দাঁত ফেলে দিয়েছেন কেন আমি জানতে চাওয়ায় মোস্তফা বিভিন্ন সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার কিছু গণ্যমান্য লোকের কথা বলে তিনি আমাকে বলেন এইসব লোক আমার এখানে আসেন বসেন। একটু পরে আমি ডাক্তারের চেম্বার হতে ফিরে আসলে আমার কাছে বিভিন্ন লোকের ফোন আসতে থাকে এবং বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিতে থাকে। এ বিষয়ে আমি টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

আরও পড়ুন: সড়কে এনএসআই কর্মকর্তার মৃত্যু

এ ব্যাপারে বৃদ্ধা রুমিয়া বেগম বলেন ,আমি‌ চিকিৎসককে বার বার বলার পরও তিনি আমার রোগাক্রান্ত দাঁত না ফেলে একটি ভালো দাঁত ফেলে দেন। চিকিৎসক কিছুতেই আমার কথা শুনল না।

এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার জিএম মারুফ বলেন, ওই বৃদ্ধার বয়স ৭৫ বছরের মতো। তার একাধিক দাঁতে সমস্যা হয়েছিলো। আমার এখানের একজন মহিলা সার্জন তার একটি দাঁত ফেলে দেয়। কিন্তু তার অন্যান্য দাতে সমস্যা থাকায় সমস্যাগুলি এখন রয়ে গেছে। ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওটা একটা মিসটেক হয়ে গেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা