সংগৃহীত
সারাদেশ

শেখ হাসিনা মানেই উন্নয়ন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, 'উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বেকার সমস্যার সমাধান হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী সফল হবে না।'

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার উপলক্ষে শুক্রবার ও শনিবার সারাদিন ফরিদপুর-১ নির্বাচনী এলাকার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর, রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া, ঘোষপুর ইউনিয়নের ভীমপুর, সাতৈর, গুনবহা, মধুখালি উপজেলার বাগাটসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।

লিয়াকত সিকদার আরো বলেন, 'আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অত্যাধুনিক টার্মিনাল ৩ উদ্বোধন করেন। আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। আজকের ছেলেমেয়েরা জানে না ১৫ বছর আগে আমাদের কত কষ্ট ছিলো। এলাকায় বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হয়েছে। বাংলাদেশে আর কেউ না খেয়ে থাকবে না। এজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।'

আরও পড়ুন: সড়কে এনএসআই কর্মকর্তার মৃত্যু

এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরে বলেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। কারণ আওয়ামী লীগ মানেই উন্নয়ন। শেখ হাসিনা মানেই উন্নয়ন। পদ্মা সেতু হয়েছে। এখন আমাদের এ অঞ্চলে শিল্প বিপ্লব হবে।'

এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন- বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রাহাদুল আকতার তপন, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহিদুল হক জুয়েল, রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বাবলু, বেনজির আহমেদ সোহেল, নাসির উদ্দিন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হক পল্লব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মোল্যা আশিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা