ছবি-সংগৃহীত
সারাদেশ

মোবাইল কিনে না দেওয়ায় আত্মহত্যা

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাই উপজেলায় মোবাইল কিনে না দেওয়ায় আঁখি আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

শনিবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আব্দুর রহমানের মেয়ে ও ঐ এলাকার সৌদি প্রবাসী মো. ওয়াসিমের স্ত্রী।

সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ বছর আগে চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকার আঁখিকে বিয়ে করেন সৌদি প্রবাসী মো. ওয়াসিম।

আরও পড়ুন : জ্বালানি খরচ বৃদ্ধি, হুমকিতে কৃষিক্ষেত্র

শুক্রবার রাতে আঁখি তার স্বামীর কাছে একটি নতুন মোবাইল ও ওয়াইফাই সংযোগের জন্য ৫০০০ টাকা চান। স্বামী দিতে অস্বীকৃতি জানালে ২ জনের মধ্যে য়ে বাগবিতণ্ডা হয়।

এর জন্য ঐ গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে শুক্রবার রাত ১০ টার দিকে বিষপান করেন। স্বজনেরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা