সংগৃহীত
সারাদেশ

৩টি ওয়ান শুটারগান সহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘর ও রান্নাঘর থেকে ৩টি ওয়ান শুটারগানসহ ২ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আরও পড়ুন: পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সরব উদ্দিন পাটোয়ারী বাড়ির নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৫) ও একই গ্রামের রাজ মিস্ত্রি কন্ট্রাক্টারের বাড়ির আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২২)।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ৩


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের টিভি সেন্টারের সামনে কিছু অস্ত্রধারী সন্ত্রসী অবস্থান করছে বলে খবর পায় জেলা গোয়েন্দা শাখা। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অন্তু ও নজরুলের আচরণ সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বসতঘর ও রান্না করে ওয়ান শুটার গান রাখার কথা বলে। পরে তাদের তথ্যমতে ৩ টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, আসামিরা অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

নাইটক্লাব কাণ্ডে সমালোচনার মুখে ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের ক্ষত না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা