সংগৃহীত ছবি
সারাদেশ

বকশীগঞ্জে বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে দিনা বেগম নামে এক গৃহবধূ আহত হয়েছেন। এসময়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

শুক্রবার বিকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে এক মহিলা আহত ও ৫টি গরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নীলাক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।

আরও পড়ুন : ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

জানা যায়, বকশীগঞ্জের পাগলাপাড়া গ্রামে শুক্রবার বিকালে মুশুলধারে বৃষ্টির সময় কৃষক নামাজু মিয়ার গোয়ালঘরের উপর বজ্রপাত হয়। এসময় গোয়ালঘরে অবস্থানরত আবু মিয়ার স্ত্রী দিনা বেগম (২৩) গুরুতর আহত এবং সেখানে থাকা ৫টি গরুর মৃত্যু হয়। আহত দিনা বেগমের অবস্থা আশংকাজনক। তাকে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নীলাক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা