সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুলাই) এসব কর্মসূচি পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি কামরুল সিকদার।

আরও পড়ুন : ফিলিপাইনে টাইফুনের আঘাত, নিহত ৬

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট জালালউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর আলী, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সদস্য শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর হোসেন তুষার, দপ্তর সম্পাদক অহিদুল হক উজ্জ্বল, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দাউদুজ্জামান দাউদ প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ পাউন্ডের কেক কাটা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা