সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রদূতরা নিজেদের সম্রাট মনে করেন

শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার কামারকোনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তন্বী (৬) ও একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে আলো মনি (৫)।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। একপর্যায়ে পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে দুজনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পান।

পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর পার্শ্ববর্তী মঠখোলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার

এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান বাবু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

এশীয় ক্রিকেটের বস হওয়ার দৌড়ে তামিম ইকবাল

মহসিন নকভি আর বেশি দিন এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি...

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট &l...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা