সারাদেশ

মাদারীপুরে দম্পতিকে মারধরের অভিযোগ

এস আর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে রিকশা থেকে নামিয়ে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : বাংলাদেশে শান্তি বিরাজ করছে

এদিকে হামলার ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা মহলে হামলাকারীদের বিচারের দাবি ওঠে।

আহতরা হলেন- পৌরসভার সৈদারবালী এলাকার হারুন শিকদারের ছেলে রুবেল শিকদার (২৫) ও রুবেল শিকদারের স্ত্রী জান্নাত আক্তার (২২)।

আরও পড়ুন : পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল শিকদার তার স্ত্রী জান্নাত আক্তারকে নিয়ে রিকশায় করে পুরান বাজার যাচ্ছিলেন। তারা পৌরসভার বটতলা এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য রবিন বেপারি, আরমান বেপারি, জিতু বেপারিসহ আর বেশ কয়েকজন কিশোর তাদের রিকশা থেকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে আহতাবস্থায় রুবেল ও তার স্ত্রী জান্নাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রুবেল শিকদার বলেন, এক বছর আগে আমি শহরের লেকে প্যাডেল বোট চালানোর দায়িত্বে ছিলাম। ওদের ফ্রিতে উঠতে না দেওয়ায় তখন আমার সঙ্গে হাতাহাতি হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ আমার ও আমার স্ত্রীর ওপর হামলা চালায় ওরা। আমি দৌড়ে না পালালে আমাকে ওরা মেরেই ফেলত। আমি এই ঘটনার বিচার চাই।

আহত রুবেল শিকদারের স্ত্রী জান্নাত আক্তার বলেন, বারবার আমার স্বামীকে ছেড়ে দেওয়ার আকুতি জানাই আমি। কিন্তু ওরা কেউ আমার কথা শোনেনি। উলটো আমাকেও মারধর করে ওরা। একপর্যায়ে আমার স্বামী দৌড় দিয়ে জীবন রক্ষা করে।

আরও পড়ুন : সোনার দামে নতুন রেকর্ড

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা