সারাদেশ

নসিমন চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে নসিমন চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজধানীর প্রবেশপথে তল্লাশি

বুধবার (১২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. ছালামের ছেলে মো. ইকরামুল (২২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মো. সামছুল আলমের ছেলে শাহিন মিয়া (৪২)।

আরও পড়ুন : বন্যায় ভারতে শতাধিক নিহত

কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, বুধবার দুপুরে মোটরসাইকেলর সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত হন। পরে আহত একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা