প্রতীকী ছবি
সারাদেশ

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সমাবেশে গিয়ে যুবদল নেতার মৃত্যু

সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাত বারুকা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত আরজু মিয়া ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে কেন্দুয়ায় বৃষ্টিপাত শুরু হয়। দুপুরের দিকে আরজু মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। এসময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ঢলে ভেসে গেল ২ সন্তানসহ মা

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা