ফাইল ছবি
সারাদেশ

ঢলে ভেসে গেল ২ সন্তানসহ মা

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের স্রোতে দুই সন্তানসহ এক নারী ভেসে গেছেন। তবে, তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচে সাবমারসিবল সড়ক দিয়ে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় ঢলের স্রোতে তারা ভেসে যান। তাদেরকে উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।

আরও পড়ুন: মামলায় ওসিকে আসামি করার দাবি

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা