ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে বৈশাখী মেলার উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : “আমরা পথ থেকে পথে চলি শুধু, ধূসর বছর থেকে ধূসর বছরে” এই ¯স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবছর কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহব্যাপী ২০তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : শেষ হলো জলকেলি উৎসব

বুধবার (৩ মে) রাত ৯টায় সামাজিক সংগঠন সুপান্থর আয়োজনে উলিপুর সরকারি কলেজ মাঠে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।

আরও পড়ুন : বর্ষবরণে মেতেছে রাখাইন সম্প্রদায়

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, সুপান্থের উপদেষ্টা পরিষদের সদস্য রফিক উজ জ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান, ধামশ্রেণী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম শফিক পঞ্চু প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ আতশবাজি ও ফানুস উড়িয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ।

আরও পড়ুন : বান্দরবানে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

এ ছাড়াও মেলায় থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সন্ধ্যায় জারি-সারি, ভাওয়াইয়া ও পল্লীগীতির আসর।

উল্লেখ্য, আগামী ৯মে পর্যন্ত এ মেলা চলবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা