সারাদেশ

ট্রাক্টর চাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদরে ট্রাক্টর চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আরও পড়ুন : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভাতশালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত যাত্রীর নাম মর্জিনা বেগম (৪৮)। মর্জিনা আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের বাছির চৌধুরীর স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে একটি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মর্জিনা। ভাতশালা এলাকায় পৌঁছলে একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মর্জিনা ঘটনাস্থলেই মারা যান। এসময় মর্জিনার এক ছেলে ও দুই ছেলের বউ আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আখাউড়া হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে তানিয়া আক্তার নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৯৮ প্রাণহানি

ওসি মো. এমরানুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা