সংগৃহীত
সারাদেশ

ছেলের মারধরে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ছেলের মারধরে চায়না খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইঁদুর মারার ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চায়না খাতুন ওই এলাকার মৃত আলহাজ আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

এসআই মশিউর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে চায়না খাতুনকে মারধর করে শরিফুল। মারধরে আহত হলে চায়না খাতুনকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে মারা যান চায়না খাতুন। খবর পেয়ে রাতেই ঘাতক শরিফুকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : স্ত্রী-ছেলের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

এ ঘটনায় নিহতের মেয়ে হাসি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা