সারাদেশ

ইঁদুর মারার ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

নিহত মো. ফখরুল ইসলাম ওরফে ফাহিম (১১) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঁচতুপা গ্রামের বাকের মিয়ার বাড়ির বাকের হোসেনের ছেলে।

মঙ্গলবার (৭মার্চ) সকালে উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের একটি ধান ক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যার দিকে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদের তারে আটকে ওই শিক্ষার্থী মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় চিলাদী হাফেজীয়া মাদ্রাসার ছাত্র ফাহিম প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল খায়েরের ধান ক্ষেতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে আটকে ঘটনাস্থলেই মারা যায়। পরিদন সকালে সে মাদ্রাসায় না যাওয়ায় মাদ্রাসা থেকে বাড়িতে খবর দেওয়া হয়। এরপর পরিরারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে। একপর্যায়ে ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা