সারাদেশ

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): প্রতিশ্রুতি দিয়ে গভীর সম্পর্ক গড়ে বিয়ে না করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। দ্রুত সময়ে বিয়ে না দেয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন প্রেমিকা। প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক ও তার পরিবার।

ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামে এ ঘটনা ঘটে। গত তিন দিন ধরে অনশনরত অবস্থায় প্রেমিকার বাড়িতে অবস্থান করছেন গার্মেন্টসকর্মী প্রেমিকা। অভিযুক্ত প্রেমিক এর নাম তানভীর সে ধামশুর গ্রামের আকতার মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে।

প্রেমিকা অভিযোগ করে বলেন, ‘সে গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করেন। ফেইসবুক মেসেঞ্জারে তাদের পরিচয়। গত তিন বছর ধরে তানভীরের সাথে তার প্রেমের সম্পর্ক । অনশনরত প্রেমিকা আরো বলেন, তানভীর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় আমি বাধা দিই। কিন্তু সে জোড়ালো ভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। গভীর সম্পর্কের পর (তানভীর) কে বিয়ের কথা বলায় সে তার পরিবারের কথা জানায়। তার পরিবার রাজি না হওয়ায় আমাকে সে নিজেই তার বাড়িতে আসতে বলে। আমি গত তিন দিন ধরে তার বাড়িতে অবস্থান করছি। এখন প্রতিশ্রুতি মতো আমাদের বিয়ে না হলে আমি আত্মহত্যা করবো।

এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক তানভীরের বাবা আকতার মিয়া বলেন, আমার ছেলে বাড়ি থেকে পালিয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, আমরা এখন ও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা