সারাদেশ

বোয়ালমারীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ৭৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সোনার দাম কমল

পৌরসভার ৪নং ওয়ার্ডের সোতাশী গ্রামের নান্নু বিশ্বাসের বাড়ি থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পারকেষ্ণপুর ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের খোদাভস্কের ছেলে মো. সফিকুল ইসলাম (৪০) ও ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার ৪ নং সোতাশী গ্রামের ওয়ার্ডের নান্নু বিশ্বাসের স্ত্রী কহিনুর বেগম (৩৮)।

এ সময় কহিনুর বেগমের মেয়ে একাধিক মাদক মামলার আসামি লাবনী আক্তার ওরফে লাবনী (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বাদি হয়ে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বোয়ালমারী থানায় মামলা করেছেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৪ (খ) ধারায় এ মামলা করেন।

আরও পড়ুন: নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ

থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর সোতাশী গ্রামের নান্নু বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঘটনায় তিন জনের নামে উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ১৮/১৫। মামলার আসামীরা হলেন-চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পারকেষ্ণপুর ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের খোদাভস্কের ছেলে মো. সফিকুল ইসলাম (৪০), নান্নু বিশ্বাসের স্ত্রী কহিনুর বেগম (৩৮) এবং নান্নু বিশ্বাসের মেয়ে লাভলী আক্তার ওরফে লাবনী (২২)।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাদের রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা