সারাদেশ

রাতের আধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা মৌজার ৩ ফসলি জমির মাটি রাতের আধারে কেটে ইটভাটায় বিক্রি করছে পাচঁগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলি আহম্মেদ সেখ। কোন রকম রীতি-নীতির তোয়ক্কা না করে তিনি, বেকুমেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে তা, সিরাজদীখান উপজেলার বালুচর এলাকার একটি ইটভাটায় বিক্রি করছেন।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

ইটভাটায় মাটি নেওয়ার কারনে সদ্য নির্মিত চাঠাতিপাড়া গ্রাম হতে সাতুল্লা সড়কের সাথে সংযোগ হওয়া রাস্তাটি ঝুঁকির মুখে পরেছে। মাত্র ২ মাস আগে কার্পেটিং করা রাস্তাটির একটি অংশ ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ধ্বসে পরেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাতুল্লা-চাঠাতিপাড়া সংযোগ সড়কে আসবল কবরস্থানের উত্তর পাশের একটি জমিতে বেকুমেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। ওই মাটি জমি হতে আনার জন্য কয়েকটি ফসলি জমির উপর দিয়ে তৈরী করা হয়েছে রাস্তা। ইটভাটায় মাটি বিক্রির পাশাপাশি মাটি খনন যন্ত্র (ড্রেজার) বসিয়েও একই স্থান হতে মাটি নেওয়া হচ্ছে।

আর ওই স্থান হতে মাটি নেওয়ার জন্য একদিকে, যেমন কৃষকের ফসলি জমির উপর দিয়ে টানা হয়েছে ড্রেজার পাইপ অন্যদিকে চাঠাতিপাড়া প্রবেশের মূল রাস্তার উপর নির্মান করা হয়েছে স্পিড বেকার । ফলে ওই পথে যাতায়াতে বিরম্বনার শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।

ওই পথে যাতায়াতকারী কতিপয় ব্যক্তি বলেন, ২ মাস হয় মাত্র নতুন রাস্তাটি হইছে। আর এই নতুন রাস্তাটি দিয়ে রাতের আধারে ট্রাক ভরে মাটি নিচ্ছে সাবেক চেয়ারম্যান আলি আহম্মদ। রাস্তা মধ্যে স্পীডবেকার দিয়ে ড্রেজারের পাইপ বসিয়েও সে মাটি বিক্রি করছে তার ভয়ে আমরা প্রতিবাদ করতে পারছি না।

এ ব্যাপারে অভিযুক্ত আলি আহম্মদ সেখ বলেন, আমার এ জমিতে আলু ভালো হয় না। তাই মাটি কেটে পুকুর বানাচ্ছি, মাছ চাষ করবো। তিনি ইটভাটায় মাটি বিক্রি করছেন শিকার করে বলেন, এতো মাটি দিয়ে কি করবো তাই বিক্রি করছি।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান বলেন, আপনার কাছ থেকে খোঁজ পেলাম৷ খোঁজ খবর নিয়ে ব্যবস্হা গ্রহন করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা