সারাদেশ

বগি লাইনচ্যুত হয়ে ১৫ যাত্রী আহত

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্ল্যাটফরমে এ দুর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায়। এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী!

এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগিতে বসা ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগিটি লাইনচ্যুত ও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা-জানালা, গ্লাস, উঠার সিঁড়ি ভেঙে গেছে।

এগারোসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড গণমাধ্যমকে সোহেল বলেন, ট্রেনটি যখন ভৈরব স্টেশনে পৌঁছায়, তখন ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় জোরে একটি শব্দ হয়। পরে দেখি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তিন বগির দরজা, জানালা, সিঁড়ি ভেঙে যায়।

আরও পড়ুন: সিলেটে ছুটে এলেন জার্মান তরুণী

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. নুরন্নবি জানান, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটির ইঞ্জিন ঘোরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ট্রেনটি স্টেশনের প্ল্যাটফরমে পড়ে আছে। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে কাজ করছেন রেলওয়ে কর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা