ছবি: সংগৃহীত
সারাদেশ

তরুণীর রহস্যজনক মৃত্যু

সান নিউজ ডেস্ক : নরসিংদী ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : চট্টগ্রামে রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার বাহাদুর মিয়ার বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা বলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভী ।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ব্যাংক কলোনিতে তার দূ-সম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসেন সুরভী আক্তার । ভোরে চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানান।

আরও পড়ুন : ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি

পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নরসিংদী সদর হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

থানার ওসি আবুল কাশেম ভূঞা জানান, বাড়ির মালিক তরুণীর দুম্পর্কে চাচা বাহাদুর পলাতক রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা