সারাদেশ

লুডু খেলাকে কেন্দ্র করে হতাহত ৫

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত ও গুরুতর আহত হয়েছে ৪ জন। এ সময় বাড়িঘরে হামলা, দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার দৌলতপুর গ্রামে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত নয়ন মিয়া (৬০) দৌলতপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মৃত ইয়াকুব আলীর ছেলে সবুজ মিয়া (৫৫), চাঁন মিয়া (৬২), আহত সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৩৬) ও নিহতের ছেলে এমদাদুল হক (১৮)।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

নিহতের ছেলে রুহুল আমিন জানান, কয়েকদিন পূর্বে লুডু খেলা নিয়ে তাঁর ছোটভাই এর সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে ঘটনার সময় একই গ্রামের হাফিজ উদ্দিন আকন্দের ছেলে গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ওয়াসিম উদ্দিন আকন্দের নেতৃত্বে তার ভাই সুমন (২৬), নিজাম উদ্দিন আকন্দ (৪৫), হাবিল আকন্দ (৩২), লিমন আকন্দ (১৯), কাজলের ছেলে অন্তর (২৭), তাহির উদ্দিন আকন্দের ছেলে সাদ্দাম আকন্দ (৪০), বিল্লাল (১৯), রিয়াজ উদ্দিনের ছেলে সোহাগ (২৬) সহ ১৫/১৬ জন সন্ধ্যার সময় রামদা, লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রাদি নিয়ে অতর্কিত হামলা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীম আল নোমান জানান, হাসপাতালে আনার পূর্বেই নয়ন মিয়া মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন: ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা